স্মার্টফোনের ব্যাটারি লাইফ বৃদ্ধি করার ০৫+ টিপস। Mobile Battery Saving Tips

স্মার্টফোনের ব্যাটারি লাইফ বৃদ্ধি করার ০৫+ টিপস। Mobile Battery Saving Tips Bangla

আস-সালামুআলাইকুম, 
আজকের ব্লগটি বিশেষভাবে মোবাইলে এর ব্যাটারি সক্রান্ত। কিভাবে মোবাইল এর ব্যাটারি সুরক্ষিত রাখতে পারবেন, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, আরোও জানবো যদি আপনার মোবাইলে চার্জ কম থাকে, খুব দ্রুত মোবাইলের চার্জ শেষ হয়ে যায় তাহলে কি করলে বা কি কি উপায় অবলম্বন করলে ভালো ব্যাটারি ব্যাকাপ পাবেন। আপনি যদি এই বিষয় গুলো মেনে চলেন আশা করা যায় আপনার মোবাইলের ব্যাটারির লাইফটাইম অনেক টাই বৃদ্ধি পাবে৷ 

Battery Savings Tips
Battery Savings Tips 2022

কিভাবে ব্যাটারি ব্যাকাপ বেশি পাবেন:-

০১) অপ্রয়োজনীয় ফোন ক্লিনার ব্যবহার না করা:-

আমরা অনেকেই মোবাইল ক্লিন করার জন্য কিংবা মোবাইলটা যাতে স্মুথলি ব্যবহার করা যায় সেই জন্য বিভিন্ন ধরনের ফোন ক্লিনার বা ভাইরাস স্কেনার ব্যবহার করে থাকি। তাই আজ থেকেই এইসব এপ্স ব্যবহার বন্ধ করুন। কেননা এই এপ্স গুলো আমাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলমান থাকে এবং অনেক বেশি ব্যাটারি বার্ন করে থাকে। আমাদের ফোনেই ডিফল্ট ভাবে ফোন ক্লিনার দেওয়া থাকে। সেই এপ্স ব্যবহার করা যেমন সুরক্ষিত তেমনি সেই ব্যাটারি বাঁচাতেও সাহায্য করে থাকে৷  (battery savings tips android)

০২) অযথা ফোনের বিভিন্ন সেটিং অন না রাখাঃ:-

আমাদের মধ্যে অনেকেরই একটা বদ অভ্যাস আছে৷ আর তা হলো মোবাইলের বিভিন্ন সেটিং অযথা অন করে রাখা। যেমন: ব্লুটুথ, এনএফসি, হটস্পট, লোকেশন বা জিপিএস ইত্যাদি। আমাদের যখন প্রয়োজন হবে তখনই এইসব সেটিং অন করব৷ আর যখন এই সব সেটিং অন করার প্রয়োজন হচ্ছে না তখন এইসব সেটিং গুলো অফ করে রাখব৷ তাতে ব্যাটারি বার্ন অনেকটা কম হবে৷ 

০৩) ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার রাখা:-

আমরা বিভিন্ন ধরনের এপস ব্যবহার করে থাকি। ধরাযাক আপনি এতক্ষন যাবৎ ইউটিউব ব্যবহার করেছেন এখন আপনি চাচ্ছেন ফেসবুক ব্যবহার করতে তখন কিন্তু আপনি ফেসবুক ব্যবহার করলেও এর আগে যে আপনি ইউটিউব ব্যবহার করেছেন তা আপনার র‍্যাম এ চালু থাকে৷ আর যতক্ষন তা র‍্যামে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে চালু থাকে ততক্ষন সেই এপ্স ব্যাটারি বার্ন করতে থাকে৷ তাই সবসময় ব্যাকগ্রাউন্ড অর্থাৎ র‍্যাম ক্লিন রাখার চেষ্টা করুন৷ 

০৪) হাই রিফ্রেশ রেট ম্যানুয়ালি নিয়ন্ত্রণ:-

বর্তমান সময়ের অধিকাংশ ফোন গুলোতে হাই রিফ্রেশ রেট দেওয়া থাকে৷ সাধারণত আমাদের ফোনে রেগুলার রিফ্রেশ রেট দেওয়া থাকে অর্থাৎ ৬০ হার্জ৷ 
আর হাই রিফ্রেশ রেট হলো ৯০ হার্জ, ১২০ হার্জ,  ১৪৪ হার্জ। যদি আপনার ফোনটি হাই রিফ্রেশ রেট সাপোর্টেড হয় তাহলে আপনার যখন প্রয়োজন হবে তখনই হাই রিফ্রেশ রেট এনাবেল করে নিবেন৷ বাকি সময় অফ করে রাখতে পারেন৷ 

এখন কথা বলব কিভাবে ব্যাটারি লাইফটাইম বাড়াতে বা ভালো রাখতে পারেন:-

০১) চার্জিং অবস্থায় ফোন ব্যবহার না করা :-

গেমিং ফোন ব্যতীত সাধারন ফোন গুলা চার্জিং অবস্থায় ব্যবহার না করা৷ কারন গেমিং ফোন গুলো সেভাবেই বানানো হয়েছে৷ যাতে চার্জিং অবস্থায় ব্যবহার করা যায়। এইসব ফোনে যেইসব টেকনোলজি ব্যবহার করা হয়েছে তা সাধারণ ফোন গুলা তে ব্যবহার করা হয় নাই৷  তাই এই বিষয় এ অবশ্যই সতর্ক হতে হবে৷ 

০২) চার্জার ব্যবহারে সতর্কতা অবলম্বন :-

বর্তমান ফোন গুলাতে অনেক বড় চার্জার দেওয়া হয়, ১০০ ওয়াট, ১৫০ ওয়াট। যা দ্রুত ফোন চার্জ করতে সক্ষম৷ যা আমাদের ফোন ব্যাটারির জন্য ক্ষতিকারক৷ 
আবার এক কোম্পানির চার্জার দিয়ে অন্য কোম্পানির ফোন চার্জ দিলেও ব্যাটারির উপর ক্ষতিকর প্রভাব পড়ে। তাই জেনুইন চার্জার দিয়ে চার্জ করার চেষ্টা করুন৷ সবসময় চেষ্টা করবেন যখনই ফোনের চার্জিং লেভেল ২০% এ নেমে আসে তখনি ফোন চার্জ দেবার৷  কখনোই ৫% কিংবা তার কম এ চার্জিং লেভেল আসতে দিবেন না৷